26 C
আবহাওয়া
৭:৪০ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে দেয়াল ধসে প্রাণ গেল ২ শিশুর

রাজধানীতে দেয়াল ধসে প্রাণ গেল ২ শিশুর

ঢাকা মেডিকেলে বন্দির মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীর উত্তর বাড্ডায় পুরাতন দেয়াল ধসে চাপা পড়ে দুই শিশু প্রাণ হারিয়েছে। নিহতরা হলো: আয়েশা মনি (১০) ও নুসরাত জাহান মরিয়ম (৫)।

বুধবার (১১ মার্চ) বেলা ১২টার দিকে বাড্ডা উত্তর পূর্বাঞ্চল ১০ নং লেনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত আয়শার বাবা মো. ইকবাল জানান, তারা থাকেন ৮ নম্বর লেনে। তাদের পাশের বাড়িতে থাকে মরিয়মের পরিবার। দুপুরে বাসায় ছিলেন তিনি। এসময় রাস্তায় খেলা করছিল শিশু দুটি। তাদের পাশেই একটি পুরাতন বাড়ি ভেঙে নতুন করে নির্মাণের কাজ চলছিল। বাড়িটির বাউন্ডারি দেয়াল ভাঙা হয়নি। ভেতরে দেয়ালের পাশেই রাখা ছিল ইট, বালু। শিশু দুটি যখন ঠিক দেয়ালের পাশে রাস্তায় খেলছিল, তখনই সেই পুরাতন দেয়ালটি ধসে তাদের ওপর পড়ে। এতে চাপা পড়ে আয়শা ও মরিয়ম। সঙ্গে সঙ্গে পথচারীরা তাদেরকে দেওয়ালের নিচ থেকে বের করে। প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।

মো. ইকবাল আরও জানান, ১ ছেলে ও ২ মেয়ের মধ্যে মেঝো আয়শা। স্থানীয় শহীদ তোজো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণিতে পড়ে সে। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার বরুরা উপজেলায়। নিহত নুসরাত জাহান মরিয়ম বাবা রাজমিস্ত্রী মো. শরিফ জানান, তার একমাত্র মেয়ে মরিয়ম। গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শালুয়াদি গ্রামে। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু