23 C
আবহাওয়া
৬:৩২ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » ঢাবির বটতলায় কোরআন তেলাওয়াতের আসর

ঢাবির বটতলায় কোরআন তেলাওয়াতের আসর


বিএনএ, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি সাহিত্য পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে কোরআন তেলাওয়াত অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মার্চ) বটতলায় এই তেলাওয়াত আসরের আয়োজন করা হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন এবং কোরআন তেলাওয়াত শুনেন। এ সময় অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের মাঝে আরবি সাহিত্য পরিষদের পক্ষ হতে টুপি বিতরণ করা হয়।

পরিষদের সাংগঠনিক সম্পাদক ইউনুছ শামিম বলেন, রমজান মুসলিমদের পুনর্জাগরণের মাস। আত্মশুদ্ধির এই মাসের অসংখ্য ফজিলতের মধ্যে অন্যতম হলো, এ মাসেই পবিত্র কোরআন নাজিল হয়েছে। তাই কোরআন অবতীর্ণের মাসকে কোরআন তিলাওয়াতের মাধ্যমেই স্বাগত জানাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

পরিষদের সভাপতি আশিক বিল্লাহ বলেন, আল্লাহর রহমতে আমরা কোরআনের মাসকে কোরআন তেলাওয়াতের আবেশে স্বাগত জানিয়েছি। রমজান কেন্দ্রীক আবেগ সকল মুসলমানদের, সেই আবেগকে কোরআনের রস আস্বাদনের মাধ্যমে ফলপ্রসূ করে তোলার আহ্বান জানিয়েই আমাদের এই ছোট্ট পরিসরের ক্বেরাত সম্মেলন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা