26 C
আবহাওয়া
৯:৪২ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রাণ গেল সিএনজি চালকের

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রাণ গেল সিএনজি চালকের

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে তিনবন্ধু

বিএনএ, ঢাকা: অজ্ঞান পার্টির কবলে পড়ে রাজধানীর শ্যামপুরের ধোলাইপাড় গোলচত্বর এলাকায় মো. মফিজ (৫২) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।

রোববার (১০ মার্চ) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পরে রাত পৌনে ১২টায় অচেতন অবস্থায় মো. মফিজকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মফিজ টাঙ্গাইল সদরের রাঙ্গা চিড়া গ্রামের করিম বেপারীর ছেলে। শ্যামপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

সিএনজি অটোরিকশার মালিক আল আমিন বলেন, মফিজ আমার গাড়িটি ভাড়ায় চালাতেন। রোববার রাতে রাজধানীর ধোলাইপাড় গোল চত্বরের এক ফলের দোকানদার আমার সিএনজিতে লেখা মোবাইল নম্বর দেখে ফোন দেন। ফোনে তিনি জানান আমার গাড়ির ড্রাইভার সিএনজির ভেতরে অচেতন হয়ে পড়ে আছেন। পরে আমি দ্রুত সেখানে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মফিজকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, প্রতারক চক্রের সদস্যরা তাকে কিছু খাইয়ে অচেতন করে গাড়িতে ফেলে রেখে গেছে বলে মনে হচ্ছে। চালকের আসন ভেতর থেকে ছিটকিনি দিয়ে আটকানো থাকায় গাড়িটি নিয়ে যেতে পারেনি তারা।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ