25 C
আবহাওয়া
৭:১০ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চীনের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন লি কিয়াং

চীনের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন লি কিয়াং

চীন

বিএনএ বিশ্ব ডেস্ক: নতুন প্রধানমন্ত্রী হিসেবে কমিউনিস্ট পার্টির নেতা লি কিয়াংকে (৬৩) বেছে নিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার সকালে বেইজিংয়ে দেশটির পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসে নতুন প্রধানমন্ত্রী হিসেবে লি কিয়াংয়ের মনোনয়ন প্রস্তাব দেন, এর মানে হচ্ছে ২০১৩ সালে প্রধানমন্ত্রী হওয়া লি কেকিয়াংয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন লি কিয়াং। খবর: দ্য গার্ডিয়ান’র।

চীনের সবচেয়ে বড় শহর সাংহাইয়ের কমিউনিস্ট পার্টির প্রধান ছিলেন লি কিয়াং। শি জিনপিংয়ের ঘনিষ্ট ব্যক্তি হিসেবে পরিচিত লি কিয়াং ২০০৪ সাল থেকে ২০০৭ পর্যন্ত চীফ অব স্টাফ ছিলেন, যখন শি জিনিপিং পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ছিলেন।

গত অক্টোবরে চীনা কমিউনিস্ট পার্টির কাউন্সিলে লি কিয়াংকে পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটিতে দ্বিতীয় শীর্ষ পদে আনা হয়। তখনই তাঁকে পরবর্তী প্রধানমন্ত্রী করা হচ্ছে বলে আভাস মিলেছিল।

অন্যদিকে পাঁচ বছর করে দুই মেয়াদে দায়িত্ব পালনকারী বর্তমান প্রধানমন্ত্রী কেকিয়াং আগামী সোমবার অবসর নেবেন। ২০১৩ সালে যখন কেকিয়াং প্রধানমন্ত্রী হন, কিছুটা উদারপন্থি হিসেবে পরিচিত এই নেতা হয়তো চীনের রাজনৈতিক-সামাজিক পরিসরে পরিবর্তন আনতে কাজ করবেন। পশ্চিমা বিশ্লেষকদের অনেকে আশাবাদ ব্যক্ত করেছিলেন। কিন্তু বলা হয়, প্রেসিডেন্ট শি জিনপিং নানাভাবে তার ক্ষমতা খর্ব করে দিয়েছিলেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন