24 C
আবহাওয়া
৯:৩১ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » জঙ্গলে মিলল স্কেভেটর

জঙ্গলে মিলল স্কেভেটর


বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম) : সারারাত চলছে তিন ফসলি জমির মাটি কাটার মহোৎসব। মাটি কাটা বন্ধে এসিল্যান্ড আসার খবর পেয়ে স্কেভেটর লুকিয়ে রেখেছিল পাশের জঙ্গলে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালানা করে  জব্দ করা হয় পাশের জঙ্গলে লুকিয়ে রাখা স্কেভেটর।

এসময় অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কাটায় হায়দার ইসলাম নামের এক ব্যক্তিকে আড়াই লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে ২টা পর্যন্ত আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের  দক্ষিণ পরুয়া পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন।

সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন বলেন, কৃষি জমির মাটি কাটার খবর পেয়ে মধ্য রাতেই অভিযানে যাই। পরে এক ঘন্টা খোঁজার পর পাশের জঙ্গল থেকে মাটি কাটার ব্যবহৃত স্কেভেটর জব্দ করি। পরে  বালুমহল ও মাটি ব্যাস্থাপনা আইন ২০১০ অনুযায়ী  টপসয়েল কাটার দায়ে এক ব্যক্তিকে আড়াই লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছি।

বিএনএনিউজ/এনামুল হক নাবিদ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে