31 C
আবহাওয়া
৪:৫৫ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » পানির সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সিএনজি চালকের মৃত্যু

পানির সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সিএনজি চালকের মৃত্যু


বিএনএ,নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে এক সিএনজি চালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।নিহত মো.ফয়েজ (৪০) উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লাল মিয়া বাড়ির মৃত আব্দুল মতিনের ছেলে। রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার নাটেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফয়েজ পেশায় একজন অটোচালক ছিলেন। দুপুরের দিকে পুকুরে থেকে মোটর দিয়ে সে পানি উঠাতে যায়। ওই সময় পানি ওঠা বন্ধ হয়ে গেলে তা দেখতে মোটরে হাত দেন তিনি। এ সময় মোটরে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুকুরের পানিতে পড়ে যায়। পরে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বিএনএ/ গিয়াসউদ্দিন রনি, ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী