33 C
আবহাওয়া
৪:৪৮ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » রোমানিয়ার ভিসা পাচ্ছে ১৫ হাজার বাংলাদেশি

রোমানিয়ার ভিসা পাচ্ছে ১৫ হাজার বাংলাদেশি

রোমানিয়ার ভিসা পাচ্ছে ১৫ হাজার বাংলাদেশি

বিএনএ, ঢাকা: গত বছরের মিশনটি সফলভাবে পরিচালিত হওয়ায় ফের রোমানিয়ার ভিসা সুবিধা পাচ্ছেন বাংলাদেশের ১৫ হাজারের বেশি মানুষ। চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে তাদেরকে ভিসা দেবে দেশটি।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এসব তথ্য দিয়েছেন। এর আগে গত বছর প্রায় পাঁচ হাজার ৪০০ ভিসা ইস্যু করে রোমানিয়া। সে সময় দেশটির কনস্যুলার সার্ভিস কর্মকর্তাদের একটি দল তিন মাস ঢাকায় অবস্থান করে এ ভিসা দিয়ে ছিল।

বার্তা সংস্থা ইউএনবি পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমওএফএ) মুখপাত্র সেহেলী সাবরিনের বরাত দিয়ে জানায়, গত বছরের মিশনটি সফলভাবে পরিচালিত হওয়ায়, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করেন আরেকটি কনস্যুলার মিশন পরিচালনার জন্য। এতে সাড়া দেন রোমানিয়া। দেশটি বাংলাদেশিদের ভিসা দেওয়ার সুবিধার্থে মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসের জন্য ঢাকায় একটি কনস্যুলার মিশন চালানোর আগ্রহ প্রকাশ করেছে। সে অনুযায়ী মিশন পরিচালনার সব আয়োজন পররাষ্ট্র মন্ত্রণালয় করছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর