26 C
আবহাওয়া
৭:১৪ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে ছাগলনাইয়া প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ

কক্সবাজারে ছাগলনাইয়া প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ

কক্সবাজারে ছাগলনাইয়া প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ

বিএনএ, ফেনী: ব্যাপক আনন্দ উল্লাস ও উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে ছাগলনাইয়া প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ ২০২৩ ৷ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাতে তিনদিনের সফরে ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাংবাদিকগণ ছাগলনাইয়া থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

শুক্রবার ও শনিবার সাংবাদিকগণ লবণী পয়েন্টে অবস্থিত হোটেল মিশুকে অবস্থান করেন। আনন্দ ভ্রমণে সমুদ্র সৈকত ছাড়াও ইনানী বিচ , হিমছড়ি ও কক্সবাজারের দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করেন সাংবাদিকরা। আনন্দ ভ্রমণের সকল অনুষ্ঠানিকতা শেষ করে শনিবার রাতে ছাগলনাইয়া প্রেস ক্লাবের সদস্যগণ নিজ গন্তব্যে ফিরে আসেন।

আনন্দ ভ্রমণে অংশগ্রহণ করেন ছাগলনাইয়া প্রেস ক্লাবের সমন্বয় কমিটির সদস্য মুহাম্মদ শেখ কামাল, মো. নুরুজ্জামান সুমন, এবিএম নিজাম উদ্দিন, কামরুল হাসান লিটন, মুহাম্মাদ আবুল হাসান, আবদুল আউয়াল চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী। সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন মো. শাহ আলম, মাসুম বিল্লাহ ভূঁইয়া, এম দেলোয়ার হোসেন, এনায়েত উল্লাহ সোহেল, কাজী নুরুল আলম নিলু, মাজহারুল ইসলাম ভূঁইয়া, মো. আলী, গাজী রাজ্জাক হোসেন সুমন, জিয়াউল হক বাপ্পি, সাইফুল ইসলাম ভূঁইয়া সোহেল, কফিল উদ্দিন মজুমদার, শাহ ফয়সাল, মো. রফিক উদ্দিন, জিয়াউল হক রুবেল, পিনু সিকদার, সাখাওয়াত হোসেন, সেপাল নাথ, ছলিম উল্লাহ ভূঁইয়া।

বিএনএ/নিজাম, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু