25 C
আবহাওয়া
১০:৪৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » তুরস্কে ক্ষতিগ্রস্তদের জন্য এরদোগানের নতুন ঘোষণা

তুরস্কে ক্ষতিগ্রস্তদের জন্য এরদোগানের নতুন ঘোষণা

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান

বিএনএ: তুরস্কের ভূমিকম্পে বিধ্বস্ত অঞ্চলগুলোকে পুনর্গঠন করতে এক বছরের পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বলেন, এই সময়ে যারা তাঁবুতে থাকতে রাজি নন, তাদের আবাসন ভাড়া বহন করবে সরকার।

তুর্কি সংবাদমাধ্যম হুরিয়াত ডেইলি জানিয়েছে, শুক্রবার আদিয়ামান প্রদেশে উদ্ধার ও অনুসন্ধান অভিযান পর্যবেক্ষণে গিয়ে এ ঘোষণা দেন প্রেসিডেন্ট এরদোগান। গত সোমবারের (৬ ফেব্রুয়ারি) ভয়াবহ ভূমিকম্পে তুরস্কের ১০টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন এক কোটি ৩০ লাখের বেশি মানুষ।

এরদোগান বলেন, নাগরিকরা যারা তাঁবুতে থাকতে চান না, তারা এক বছরের ভাড়া পরিশোধ করার অর্থ পাবেন। সেটা দিয়ে তারা তাদের মতো বাসস্থানে থাকতে পারবেন। বলেন, তুরস্ক তার ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। শক্তিশালী ভূমিকম্পে দেশটিতে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন ৭৫ হাজারের বেশি।

৭ দশমিক ৮ মাত্রার ওই ভয়াবহ ভূমিকম্প তুরস্কের পাশাপাশি প্রতিবেশী সিরিয়াতেও ব্যাপক তাণ্ডব চালিয়েছে। দুই দেশ মিলে নিহতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন লক্ষাধিক।

প্রতিবেদনে বলা হয়, তুর্কি নেতা এরদোগান বলেন, প্রতি পরিবারকে ১৫ হাজার লিরা দেয়ার প্রস্তুতি নিচ্ছি, যার মধ্যে স্থানান্তর সহায়তাও থাকছে৷ আমরা একটি ব্যাপক কর্মসূচি প্রস্তুত করছি, যা দেশকে, বিশেষ করে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোকে আবারও উঠে দাঁড়াতে সক্ষম করবে।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন