23 C
আবহাওয়া
৪:৩১ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » নোয়াখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ

নোয়াখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ

নোয়াখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ

বিএনএ,নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে ১৫ জনকে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার খিলপাড়া ইউনিয়নের নয়নপুরে নিজ বাড়ীতে এ অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম ।

এ সময় চাটখিল উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লা পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মিরা।

অনুষ্ঠানে উপজেলার ১৫ জন নেতাকর্মীর মাঝে ৫০ হাজার টাকা করে মোট সাড়ে সাত লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী বলেন,প্রধানমন্ত্রী আপনাদের দুঃখ ও কষ্টের কথা শুনে তিনি নিজ ত্রাণ তহবিল থেকে এই অর্থ প্রদান করেন। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জন্য অনেক বেশি দোয়া করবেন। তিনি যেন ভবিষ্যতে আপনাদের দুঃখ, কষ্টের সময় পাশে থেকে আরও বেশি সাহায্য সহযোগিতা করে যেতে পারেন।

 

বিএনএ/গিয়াসউদ্দিন,ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!