31 C
আবহাওয়া
৩:৫১ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » হাতিয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ১০ দোকান

হাতিয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ১০ দোকান

হাতিয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ১০ দোকান

বিএনএ,নোয়াখালী: নোয়াখালীর হাতিয়ার  নলেরচর বাজারে অগ্নিকাণ্ডে  ১০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। শুক্রবার দিনগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সুবর্ণচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুন নবী।

স্থানীয়রা জানান, রাতে চানন্দী ইউনিয়নের বাংলাবাজারের রহমানের মুদি ও চায়ের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়।পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। এতে ১০ দোকান পুড়ে যায়।

স্টেশন অফিসার নুরুন নবী আরও বলেন, খবর পেয়ে আমাদের ১টি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার উদ্দেশ্যে তাৎক্ষণিক রওয়ানা দেয়। কিছুক্ষণ পর আমাদের জানানো হয় স্থানীয় লোকজন আগুন নির্বাপন করেছে। এ জন্য আমরা ঘটনাস্থলে যাইনি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন বলেন, রাতে চানন্দী ইউনিয়নের বাংলাবাজারের রহমানের মুদি ও চায়ের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এতে ১০ দোকান পুড়ে  যায়। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বিএনএ/ গিয়াসউদ্দিন রনি, ওজি

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী