26 C
আবহাওয়া
৩:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশি পাসপোর্টসহ রোহিঙ্গা গ্রেপ্তার

শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশি পাসপোর্টসহ রোহিঙ্গা গ্রেপ্তার


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মো. আসাদুল্লাহ নামে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কথিত এক নেতাকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়।

সিএমপি ডিবির (উত্তর) উপকমিশনার (ডিসি) নাহিদ আদনান তাইয়ান বলেন, ‘গ্রেপ্তারকৃত রোহিঙ্গা আসাদ উল্লাহ গত ৯ জানুয়ারি উখিয়া থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি।’

তিনি বলেন, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আসাদ উল্লাহ জেদ্দাগামী একটি ফ্লাইটে সৌদি আরবে যাওয়ার চেষ্টা করছিল। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আসাদুল্লাহকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে কীভাবে বাংলাদেশি পাসপোর্ট তৈরি করল, তা জানার চেষ্টা চলছে। অন্যান্য বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান নাহিদ আদনান তাইয়ান।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের