20 C
আবহাওয়া
৫:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে ডিসি সাহেবের বলীখেলায় চ্যাম্পিয়ন ‘বাঘা শরীফ’

কক্সবাজারে ডিসি সাহেবের বলীখেলায় চ্যাম্পিয়ন ‘বাঘা শরীফ’


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলি খেলার ৬৯তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। এর আগে কক্সবাজারে দুবার চ্যাম্পিয়নের পর এবার চট্টগ্রামের জব্বারের বলীখেলায়ও চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। শনিবার (১১ মে) কক্সবাজারের বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আয়োজিত বলি খেলার ৬৯ তম আসরে মহেশখালী উপজেলার কালু বলিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন বাঘা শরীফ।

শুক্রবার (১০ মে) বিকালে শুরু হওয়া এই বলিখেলার শেষ দিন শনিবার বিকাল ৫ টা থেকে শুরু হয় এই বলিখেলার প্রতিযোগিতা। যেখানে প্রথম মেডেলে অংশ নেন বাঘা ও কালু। টানা ৫ মিনিটের পর কালুকে পরাজিত করে প্রথম মেডেলের চ্যাম্পিয়ান হন বাঘা।

এর আগে দ্বিতীয় মেডেল টানা ১০ বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন মহেশখালীর মোহাম্মদ হোসেন বলি। তিনি একই উপজেলার লালু বলিকে পরাজিত করেন। তৃতীয় মেডেল চ্যাম্পিয়ান হয়েছেন মহেশখালীরই মোহাম্মদ শফি উল্লাহ বলি। তিনি পরাজিত করেন আমিন বলিকে। এরপর আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হয়।

কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে ও মেলা উদ্‌যাপন পরিষদের সদস্য সচিব হেলাল উদ্দিন কবিরের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বলীখেলা ও বৈশাখী মেলার পৃষ্টপোষক শ্রীম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-সেব এর সাধারণ সম্পাদক মোহাম্মদ নজিবুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। দুদিনের আয়োজনে প্রতিযোগিতার ৩ ক্যাটাগরিতে অংশ নিয়েছেন ৪০০ বলী।

প্রসঙ্গত, কক্সবাজারের ইতিহাস ও ঐতিহ্যের এক অনন্য অংশ ডিসি সাহেবের বলীখেলা। ১৯৫৬ সালে কক্সবাজার মহকুমা থাকাবস্থায় ‘এসডিও সাহেবের বলীখেলা’ নামে এ খেলার প্রবর্তন হয়। ১৯৮৪ সালে কক্সবাজার জেলায় রূপান্তর হওয়ার পর ‘এসডিও সাহেবের বলীখেলার’ নাম বদলে ‘ডিসি সাহেবের বলীখেলা’ করা হয়।

বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা