23 C
আবহাওয়া
৮:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে বৃক্ষরোপণের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

চট্টগ্রামে বৃক্ষরোপণের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


 বিএনএ, চবি: চট্টগ্রামে বৃক্ষরোপণের গুরুত্ব ও সেচ্ছাসেবকদের উৎসাহিত করতে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মে) ’১/২৪সোশ্যাল মুভমেন্ট অ্যান্ড ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’র উদ্যোগে নগরীর সিআরবিতে এটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এজিএম নাজিম উদ্দীন।

বক্তব্যে তিনি পরিবেশ রক্ষার জন্য গাছ লাগানোর প্রয়োজনীয়তা ও পরিচর্যার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া সংগঠনটির ১ লাখ গাছ লাগানোর ক্যাম্পেইনকে এগিয়ে নিয়ে যেতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলার গভর্নর এডভাইজর লায়ন তাহের আহমেদ।

এছাড়া উপস্থিত ছিলেন মুসাইদাহ ফাউন্ডেশনের সভাপতি আবু হাসান, সমাজকর্মী মো. কায়সার আলী চৌধুরী ও মার্ট প্রোমোটারের কর্মকর্তা আশরাফুল আলম। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকরা বৃক্ষরোপণ এবং সবুজায়নের প্রয়োজনীয়তা বিষয়ক বিভিন্ন পোস্টার প্রদর্শন করেন এবং নতুন স্বেচ্ছাসেবকদের ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের সভাপতি জামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক রুবেল দাশ।

বিএনএ/ সুমন /এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী