25 C
আবহাওয়া
৭:৪২ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সিইসি হিসেবে মোশাররফ হোসেন ভূইঞাকে চায় বিকল্পধারা

সিইসি হিসেবে মোশাররফ হোসেন ভূইঞাকে চায় বিকল্পধারা


বাংলাদেশের পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূইঞার নাম প্রস্তাব করেছে বিকল্পধারা। শুক্রবার (১১ ফেব্রুয়ারি ) অনুসন্ধান কমিটির সভাপতির কাছে চিঠির মাধ্যমে এই প্রস্তাব পাঠায় দলটি।

পাশাপাশি দেশের ৪ জন বিশিষ্ট ব্যক্তিকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগের প্রস্তাব দিয়েছেন তারা। কমিশনার হিসেবে বিকল্পধারার প্রস্তাবের মধ্যে আছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ড. তোফায়েল আহমেদ, সাংবাদিক ও লেখক আবু সাঈদ খান, ফেমার সাবেক সভাপতি মুনিরা খান ও অর্থনীতিবিদ ড. আহসান মনসুর।

বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি’র পক্ষে চিঠিতে স্বাক্ষর করেন দলটির যুগ্ম মহাসচিব এনায়েত কবীর। বিকল্পধারার যুগ্ম দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বুলু সচিবালয়ে অনুসন্ধান কমিটির কাছে চিঠিটি পৌছে দেন।

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন