25 C
আবহাওয়া
২:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে সড়কে প্রাণ গেল ২ জনের

গাজীপুরে সড়কে প্রাণ গেল ২ জনের

গোপালগঞ্জে ট্রাক খাদে,দুইজনের মৃত্যু 

বিএনএ,গাজীপুর:গাজীপুর মহাসড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন।বৃহস্পতিবার(১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাড়কের বাসন থানার পেয়ারাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি থানাধীন জরুন মিরপুর এলাকার মো. কালু শেখের ছেলে ওষুধ ব্যবসায়ী আব্দুল আজিজ (৩৮) এবং একই এলাকার কাপড় ব্যবসায়ী আল আমিন (৩২)।

বাসন থানার এসআই নাহিদ সংবাদ মাধ্যমকে জানান,আল আমিন ও আজিজ কোনাবাড়ি থেকে মোটরসাইকেলযোগে ভোগড়া এলাকায় যাচ্ছিলেন।বেপরোয়া গতিতে যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাড়কের পেয়ারাবাগান এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।সে সময় স্টিলের তৈরি মহাসড়কের ডিভাইডারের সঙ্গে মোটরসাইকেলটির সজোরে ধাক্কা লাগে। এতে দুজনেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পান এবং ঘটনাস্থলেই নিহত হন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!