27.5 C
আবহাওয়া
১১:৩১ অপরাহ্ণ - জুলাই ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ছাত্রাবাসে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

ছাত্রাবাসে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ


বিএনএ, রাজশাহী : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েটের) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১১টার দিকে রাজশাহী নগরীর ফুদকিপাড়া এলাকার এবেলা ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মেহেদী হাসান রুয়েট নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র।

পুলিশ ধারণা করছে, মেহেদী হাসান আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি। আমরা উদ্ধারকৃত মরদেহ রাজশাহী মেডিকেলের মর্গে রেখেছি। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?