25 C
আবহাওয়া
১:০৭ অপরাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ধর্মমন্ত্রী ফরিদুলকে ইসিতে তলব!

ধর্মমন্ত্রী ফরিদুলকে ইসিতে তলব!


বিএনএ, ঢাকা:নতুন মন্ত্রী সভায় ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ফরিদুল হক খান। তিনি জামালপুর-২ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচিত হন। ধর্মমন্ত্রী হিসেবে শপথ নেওয়া ফরিদুল হক খানকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তলব করেছে নির্বাচন কমিশন। মন্ত্রী হিসাবে শপথ নেয়ার দিনই নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ইসি তাকে তলবি চিঠি পাঠিয়েছে। এই ঘটনায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের দিন প্রকাশ্যে ভোট দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে তাকে ১৫ জানুয়ারি কমিশনে হাজির হতে বলা হয়েছে।

বৃহস্পতিবার ১১ জানুয়ারি ফরিদুল হকের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ৭ জানুয়ারি ভোটের দিন জামালপুরের ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রকাশ্যে ভোট দেন তিনি, যা গণমাধ্যমে ছবিসহ প্রকাশিত হয়েছে। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে।

দ্বাদশ সংসদ নির্বাচনে জামালপুর-২ আসনে নৌকার প্রার্থী ছিলেন ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক খান। তিনি নৌকা প্রতীকে ৭০ হাজার ৭৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এস এম শাহীনুজ্জামান কাঁচি প্রতীকে ৩০ হাজার ৫৪৮ ভোট পেয়েছেন। ফরিদুল হক খান এবার জয়লাভের মাধ্যমে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হলেন।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী