25 C
আবহাওয়া
৩:২৮ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » টিকা গ্রহণে দ্রুত এনআইডি পাচ্ছেন ইবি শিক্ষার্থীরা

টিকা গ্রহণে দ্রুত এনআইডি পাচ্ছেন ইবি শিক্ষার্থীরা

টিকা গ্রহণে দ্রুত এনআইডি পাচ্ছেন ইবি শিক্ষার্থীরা

বিএনএ, ইবি : কোভিড -১৯ এর টিকা গ্রহণে এনআইডি জটিলতা নিরসনে শিক্ষার্থীদের দ্রুত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে কুষ্টিয়া নির্বাচন অফিসের সাথে সমন্বয় করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রশাসন। মঙ্গলবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তি সূত্রে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট যে সকল শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকার কারণে কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণ করতে পারেনি তাদের জাতীয় পরিচয়পত্র-এর জন্য আগামী ২০ জানুয়ারি সকাল ১০ টায় জন্ম সনদ, এসএসসি সনদ, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র-এর কপি এবং নাগরিক সনদ-এর কপি (সম্ভব হলে) পূরণকৃত ফরম এর সাথে সংযুক্ত করে উপজেলা নির্বাচন অফিসার কুষ্টিয়া-এর কার্যালয়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, শিক্ষার্থীদের ক্যাম্পাস হতে কুষ্টিয়া নির্বাচন অফিসারের কার্যালয়ে যাতায়াতের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেইন গেট থেকে সকাল ৯ টায় একটি বাস ছেড়ে যাবে এবং কাজ শেষে যথাস্থান থেকে ক্যাম্পাসে ফিরে আসবে বলে জানা যায়।

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিএনএনিউজ২৪.কম/তারিক/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!