28 C
আবহাওয়া
৩:২৬ পূর্বাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » তাপসের মানসম্মানের বাজারমূল্য জানতে চান খোকন

তাপসের মানসম্মানের বাজারমূল্য জানতে চান খোকন

তাপসের মানসম্মানের বাজারমূল্য জানতে চান খোকন

বিএনএ, ঢাকা : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সাঈদ খোকন বর্তমান ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপসের মানসম্মানের ‘বাজারমূল্য’ জানতে চেয়ে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছেন।

সোমবার (১১ জানুয়ারি) বিকেলে সাঈদ খোকনের জনসংযোগ কর্মকর্তা হাবিবুল ইসলাম গণমাধ্যমে এ বিবৃতি পাঠিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির মামলা করা হবে—বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের এমন মন্তব্য প্রসঙ্গে সাঈদ খোকন বলেছেন, তাপসের মানসম্মানের বাজারমূল্য কত ধরা হয়েছে, মামলার পূর্ণাঙ্গ বিবরণী পাওয়ার পর সেটা জানা যাবে। তিনি আরও বলেন, আইনি মোকাবিলার পাশাপাশি রাজপথে দেনা–পাওনার হিসাব হবে, ইনশা আল্লাহ।

এর আগে সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে সোমবার দুপুরে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে মামলা দুটির আবেদন করা হয়। এরমধ্যে একটি মামলার বাদী কাজী আনিসুর রহমান। অপর মামলাটির বাদী অ্যাডভোকেট মো. সারোয়ার আলম।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী চীনের সাথে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও আইনি ব্যবস্থার নির্দেশ সরকারের