28 C
আবহাওয়া
৩:২৬ পূর্বাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » সাঈদ খোকনের বিরুদ্ধে দুই মামলা

সাঈদ খোকনের বিরুদ্ধে দুই মামলা

দোকান বরাদ্দ:সাঈদ খোকনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ এপ্রিল

বিএনএ, ঢাকা ( আদালত প্রতিবেদক): ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) ঢাকা মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলা দুটি দায়ের করা হয়। এক মামলার বাদী কাজী আনিসুর রহমান। অপর মামলাটির বাদী অ্যাডভোকেট মো. সারওয়ার আলম।

এর আগে সোমবার (১১ জানুয়ারি) রাজধানীর মানিকনগরে ওয়াটার স্লুইস গেট ও ওয়াটার পাম্প হাউজ পরিদর্শনের সময় সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির মামলা করার কথা জানিয়েছিলেন শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেছিলেন, ‘সাবেক মেয়রের (সাঈদ খোকনের) বক্তব্য মানহানিকর। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া দুর্নীতির বিরুদ্ধে সিটি করপোরেশনের চলমান অভিযান অব্যাহত থাকবে। বিভিন্নভাবে যারা টাকা লেনদেন করেছেন তারাই দুর্নীতির অভিযোগ করছেন।’

বিএনএ/এসবি. ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী চীনের সাথে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও আইনি ব্যবস্থার নির্দেশ সরকারের