27 C
আবহাওয়া
১:৪৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » প্রধানমন্ত্রীর বড় জা রওশন আরা আর নেই

প্রধানমন্ত্রীর বড় জা রওশন আরা আর নেই

রওশনারা

রংপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় জা, রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রওশন আরা ওয়াহেদ মারা গেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।

সোমবার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৪টায় উপজেলার ফতেপুরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ছিলেন মরহুম আব্দুল ওয়াহেদ কানু মিয়ার সহ-ধর্মীনী।

মরহুমার প্রথম নামাজের জানাজা আজ বাদ যোহর পীরগঞ্জ সরকারি স্কুল মাঠে এবং দ্বিতীয় নামাজে জানাজা বাদ আসর উপজেলার ফতেপুর জয়সদন মাঠে অনুষ্ঠিত হবে।

এরপর পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন কার্য সম্পন্ন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

রংপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আমিন সরকার রওশন আরা ওয়াহেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনএ/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ