21 C
আবহাওয়া
৩:১৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ছাগলনাইয়া থানার ওসির বরণ-বিদায় অনুষ্ঠান

ছাগলনাইয়া থানার ওসির বরণ-বিদায় অনুষ্ঠান

ছাগলনাইয়া থানার ওসির বরণ-বিদায় অনুষ্ঠান

বিএনএ, ফেনী: ফেনীর ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুদ্বীপ রায় পলাশের বদলীজনিত বিদায় সংবর্ধনা ও নবাগত ওসি হাসান ইমামকে বরণ অনুষ্ঠান হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) দুপুরে থানা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ছাগলনাইয়া থানার সেকেন্ড অফিসার আরিফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ছাগলনাইয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়ালী উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া থানার নবাগত ওসি হাসান ইমাম, বিদায়ী ওসি সুদ্বীপ রায় পলাশ, ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন, ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ শিমুল কুমার মহন্ত, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আবু তাহের ও ছাগলনাইয়া উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব ব্যবসায়ী বদরুদ্দোজা ভূঁইয়া তারেক।

এছাড়া বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ শেখ কামাল, সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন, ছাগলনাইয়া থানার এসআই সুস্ময় দাসগুপ্ত ও এএসআই জিয়াউল করিম চৌধুরী প্রমুখ।

বিএনএনিউজ/ এবিএম নিজাম উদ্দিন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু