18 C
আবহাওয়া
৮:১০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » মিরসরাইয়ে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মিরসরাইয়ে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মিরসরাইয়ে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিএনএ, মিরসরাই(চট্টগ্রাম) : মিরসরাইয়ে যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে শনিবার(১০ ডিসেম্বর) উপজেলার বারইয়ারহাহাটে এসব কর্মসূচি পালন করা হয়।

এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিরসরাইয়ের ৩০ কিলোমিটারে মোটরসাইকেলের বহর নিয়ে মহড়া দিয়েছে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। উপজেলা যুবলীগের সহ-সভাপতি আশরাফুল কামাল মিটুর নেতৃত্বে বড়দারোগাহাট থেকে ধুমঘাট ব্রিজ পর্যন্ত লাঠি হাতে নিয়ে মহড়া দেওয়া হয়।

উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি প্রার্থী নুরুল মোস্তফা মানিক সহ যুবলীগ নেতৃবৃন্দ।
মিরসরাইয়ে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এদিকে শনিবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দেখা গেছে, অন্য দিনের তুলনায় বাস, ট্রাক, কাভার্ডভ্যান, লরি, পিকআপ সহ সব ধরনের যান অনেক কম চলাচল করছে। বারইয়ারহাট-মাদারবাড়ি রুটে চলাচল করা চয়েস, উত্তরা বাস, ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা বিভিন্ন চেয়ারকোচ ও আন্তঃজেলার বিভিন্ন বাসও খুব বেশি চোখে পড়েনি।

উপজেলা যুবলীগের সহ-সভাপতি আশরাফুল কামাল মিটু বলেন, বিএনপি-জামায়াত যেন কোন ধরনের নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ড করতে না পারে সেজন্য আমরা সজাগ রয়েছি। কর্মসূচির নামে কোন নৈরাজ্য ছাত্রলীগ-যুবলীগ মেনে নেবেনা। আমাদের প্রিয় অভিবাবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নির্দেশে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে নেতা-কর্মীরা সব সময় মাঠে অবস্থান করবে।

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলি আহমদ বলেন, আমরা সাংগঠনিকভাবে গাড়ি চলাচল বন্ধ রাখতে কোন সিদ্ধান্ত গ্রহণ করিনি। শনিবার বন্ধের দিন এজন্য যান চলাচল কম রয়েছে। এছাড়া অনেক সময় গাড়ি রিজার্ভ হয়ে যায়। হয়তো ট্রাক-কাভার্ডভ্যান ঢাকায় বিএনপির সমাবেশের কারণে আজ ভাড়া ধরেনি।

বিএনএ/ আশরাফ উদ্দিন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু