26 C
আবহাওয়া
১২:৪৪ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » জাহাঙ্গীরনগরে বঙ্গবন্ধু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

জাহাঙ্গীরনগরে বঙ্গবন্ধু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

জাহাঙ্গীরনগরে বঙ্গবন্ধু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

বিএনএ, জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এন্ড হিজ লিগ্যাসি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী রোববার (১২ ডিসেম্বর) সকাল থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত এই সম্মেলনে ১০২টি নিবন্ধ পাঠ হবে।

শুক্রবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবীকি অনুষদের শিক্ষক লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানা যায়।আন্তর্জাতিক জন-ইতিহাস ইন্সটিটিউট এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, প্রত্নতত্ত্ব ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউট এই সম্মেলন আয়োজন করবে।

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল বলেন, ‘বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। এই বাণী শুধুমাত্র স্মৃতিচারণে উঠে আসে। একারণে আমাদের সম্মেলনে বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণামূলক নিবন্ধের ওপর জোর দেওয়া হয়েছে। যেখানে জার্মানি, সুইডেন, কানাডা, ভারতসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ তাদের প্রবন্ধ পাঠ করবে।’

দুইদিন ব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী মুহাম্মদ আব্দুল মান্নান। এছাড়াও উপস্থিত থাকবেন জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক পবিত্র সরকারসহ প্রমুখ। সম্মেলনে বিশেষ সম্মাননা দেওয়া হবে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ শামস উল আলমকে।

বিএনএ/শাকিল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু