24 C
আবহাওয়া
২:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » তৌকিরের ছবিতে গায়িকার ভূমিকায় পরিমনি

তৌকিরের ছবিতে গায়িকার ভূমিকায় পরিমনি


বিএনএ ডেস্ক: নিজের সপ্তম ছবি নির্মাণের ঘোষণা আগেই দিয়েছিলেন তৌকীর আহমেদ। ছবির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করবেন পরীমনি ও জাকিয়া বারী মম। তবে ছবির নাম এবং আনুষাঙ্গিক নানা বিষয় অপ্রকাশিত ছিল।

গত বুধবার রাজধানীর একটি ক্লাবে ছবির মহরত অনুষ্ঠিত হয়।সেখানে ছবির নাম ‘স্ফুলিঙ্গ’ বলে জানানো হয়। ছবিটি প্রযোজনা করছে ‘স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন। শুক্রবার থেকে ছবির দৃশ্যধারণের কাজ শুরু হবে। ছবিতে আরও অভিনয় করবেন মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চু, ফজলুর রহমান বাবু, শ্যামল মাওলা, রওনক হাসানসহ অনেকে।

ছবি সম্পর্কে তৌকীর আহমেদ বলেন, ‘অবশেষে নতুন ছবির কাজ শুরু করতে পেরেছেন তিনি। করোনা পরিস্থিতিতে সবকিছু এদিক-সেদিক হয়ে গিয়েছিল। তবুও এরকম পরিস্থিতির মধ্যেও ছবির কাজ শুরু করা হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে ছবির সব কাজ করা হবে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি ব্যান্ড দল ও তাদের সদস্যদের গল্পে নির্মিত হবে ছবিটি। এখানে পরীমনিকে গায়িকা হিসেবে দেখা যাবে।তার বিপরীতে থাকবেন শ্যামল মাওলা।নেতিবাচক চরিত্রে দেখা যাবে জাকিয়া বারী মমকে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে