24 C
আবহাওয়া
১:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » কুতুবদিয়ায় ৪ দিন ধরে নিখোঁজ ১৯ জেলের সন্ধান পাওয়া গেছে

কুতুবদিয়ায় ৪ দিন ধরে নিখোঁজ ১৯ জেলের সন্ধান পাওয়া গেছে

কুতুবদিয়ায় ৪ দিন ধরে নিখোঁজ ১৯ জেলের সন্ধান পাওয়া গেছে

বিএনএ, কক্সবাজার: বঙ্গোপসাগরে ৪ দিন ধরে নিখোঁজ কুতুবদিয়ার ১৯ জেলের সন্ধান পাওয়া গেছে। রোববার (১০ নভেম্বর) সকালে নিখোঁজ জেলেরা মুঠোফোনের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।

স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, যোগাযোগ করেছে নিখোঁজ ওই জেলেরাে এবং তারা সবাই সুস্থ আছেন। সাগরে মাছ ধরার সময় জলদস্যুদের হামলার কবলে পড়েন তারা। এক পর্যায়ে জলদস্যুরা তাদের ট্রলারের মেশিন নষ্ট করে দেয়। তখন থেকেই সাগরে ভাসছে তারা। নেটওয়ার্কের বাহিরে থাকায় পরিবারের কারও সাথে এতোদিন যোগাযোগ করা সম্ভব হয়নি নিখোঁজ সেই ১৯ জেলের। পরিবারের ধারণা, তারা উপকূল থেকে ২৫-৩০ কিলোমিটার দূরে অবস্থান করছেন। এরইমধ্যে তাদের উদ্ধারে অভিযান শুরু করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোররাতে মহেশখালীর সোনাদিয়া দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ‘এফ বি আল্লাহর দয়া’ নামের ট্রলারসহ ১৯ জেলে জলদস্যুর হামলার কবলে পড়ে। দস্যুদের উপস্থিতি টের পেয়ে দ্রুত ওই স্থান ত্যাগ করতে গিয়ে দস্যুদের ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হন মাঝি। পরে তাকে অন্য একটি ট্রলারে তুলে দেওয়া হয়। একপর্যায়ে গুলিবিদ্ধ মাঝিকে দেখে জয়নাল নামের এক জেলে কৌশলে সেই ট্রলারে উঠে পড়ে। আর অন্যদিকে ১৯ জেলেসহ ট্রলারটি নিয়ে যায় জলদস্যুরা। পরে জয়নাল মাঝিকে বহন করা সেই ট্রলারটি চালিয়ে চট্টগ্রামে যাওয়ার পথে বাঁশখালী এলাকায় মাঝি মোকাররম হোসাইন মারা যান।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে