28 C
আবহাওয়া
৪:২৫ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » সাতকানিয়ায় সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১

সাতকানিয়ায় সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১

সাতকানিয়ায় সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় সংঘবদ্ধ ধর্ষণের মামলায় শিমুল ওরফে শ্যামল দেবনাথ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৯ নভেম্বর) রাতে জেলার চন্দনাইশ থানার দোহাজারী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতার শিমুল ওরফে শ্যামল দেবনাথ চন্দনাইশ থানাধীন দোহাজারী এলাকার মৃত গৌর কিশোর দেবনাথের ছেলে।

র‌্যাব-৭-সূত্রে জানা যা, ভুক্তভোগী (১৮) সাতকানিয়া থানাধীন এলাকায় মা ও ভাই-বোনসহ বসবাস করতেন। তাদের পাশের বাড়িতে বসবাসকারী মোক্তার আহমদ (৪৫) ভিকটিমকে প্রায়ই বিভিন্ন প্রকার কুপ্রস্তাব দিতো। রাজি না হলে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিতো। মোক্তার এলাকার প্রভাবশালী হওয়ায় ভিকটিমের পরিবার ভয়ে কিছু বলতো না। গত ২৭ অক্টোবর সন্ধ্যায় মোক্তার তার সহযোগী শিমুল ওরফে শ্যামল দেবনাথ ও আনু বেগমের সহায়তায় ভিকটিমকে তার বাড়ির সামনের রাস্তা থেকে অপহরণ করে সিএনজি অটোরিকশায় চট্টগ্রাম শহরে নিয়ে যায়। পরবর্তী সময়ে আসামি মোক্তার ও শ্যামল ভিকটিমকে অজ্ঞাত স্থানে আটকে রেখে ধর্ষণ করে। পরদিন ২৮ অক্টোবর সকালে ভিকটিমকে অসুস্থ অবস্থায় এক আত্মীয়ের বাসার সামনে ফেলে রেখে পালিয়ে যায় তারা।’

গত ৮ নভেম্বর মামলার প্রধান আসামি মোক্তারকে র‌্যাব গ্রেফতার করেছে। শ্যামল দেবনাথ এ ধর্ষণ মামলার দুই নম্বর আসামি।এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে সাতকানিয়া থানায় তিন জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু