23 C
আবহাওয়া
৫:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ভারতকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড

ভারতকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড

ভারতকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড

বিএনএ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ২৪ বল হাতে রেখে ভারতকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে উঠলো ইংল্যান্ড। ভারতদের দেয়া ১৬৯ রানের টার্গেট মামুলি বানিয়ে উড়িয়ে দিলো জজ বাটলার বাহিনী। ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ এখন ইংল্যান্ড।

ভারতে দেয়া ১৬৯ রানের টার্গেটে খেলতে নেমে জজ বাটলার ও অ্যালেক্স হেলস-এর তোপের মুখে টিকতেই পারেনি ভারতের কোন বোলার। রীতিমত শাসন করেছেন দুই ব্যাটার। শেষ পর্যন্ত জজ বাটলার ৪৯ বলে ৮০ ও ৪৭ বলে ৮৬ রানে অপরাজিত থাকেন অ্যালেক্স হেলস। ভারতের পক্ষে কোন বোলারই তেমন সফল হতে পারেন নি।

উইকেট শিকারের পর ইংল্যান্ড দলের উল্লাস
উইকেট শিকারের পর ইংল্যান্ড দলের উল্লাস

বৃহস্পতিবার (১০ নভেম্বর) অ্যাডিলেডে বাংলাদেশ সময় দুপুর ২টা খেলা শুরু হয়। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জজ বাটলার। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে রোহিত শর্মার দল।

উদ্বোধনী জুটিতে তেমন সুবিধা করতে পারে নি ভারত। দলীয় ৯ রানের মাথায় ৫ বলে ৫ রান করে ওকসের বলে সাজ ঘরে ফেরেন ওপেনার কে এল রাহুল। দলীয় ৫৬ রানের মাথায় দ্বিতীয় আঘাত করেন জর্ডান। ২৮ বলে ২৭ রান করে মাঠ ছাড়েন অধিনায়ক রোহিত শর্মা। ভারতের ৭৫ রানের মাথায় তৃতীয় আঘাত করেন আদিল রশিদ। ১০ বলে ১৪ রান করা সুরাইয়া কুমারকে সাজ ঘরে ফেরান তিনি।

১৩৬ রানের মাথায় চতুর্থ উইকেট তুলে নেন জর্ডান। ৪০ বলে ৫০ রান করে মাঠ ছাড়েন বিরাট কোহলি। ১৫৮ রানের মাথায় রান আউটের শিকার হন রিশব প্যান্ট। ৪ বলে ৬ রান করেন তিনি। ১৬৮ রানের মাথায় ৩৩ বলে ৬৩ রান করে আউট হন হার্দিক পান্ডিয়া। শেষ পর্যন্ত বিনা রানে অপরাজিত থাকেন রবিচন্দ্রন।

ইংল্যান্ডের পক্ষে ক্রিস জর্ডান ৩টি এবং ১টি করে উইকেট শিকার করেন আদিল রশিদ ও ক্রিস ওকস।

৪৭ বলে ৮৬ রানে অপরাজিত থেকে প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন অ্যালেক্স হেলস।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে