26 C
আবহাওয়া
৩:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » করোনা, রামেকে একদিনে প্রাণ গেল ৮ জনের

করোনা, রামেকে একদিনে প্রাণ গেল ৮ জনের

করোনা, রামেকে আরও ৫ জনের মৃত্যু

বিএনএ রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক)-এ গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে আরও ৮ জন মারা গেছেন । এরমধ্যে রাজশাহীর ৪ জন, নাটোর, নওগাঁ, পাবনা ও কুষ্টিয়ায় ১ জন রয়েছেন।

মৃতদের মধ্যে করোনায় মারা গেছেন ১ জন, করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৫ জন এবং ২ জন করোনা নেগেটিভ হওয়ার পর মারা যান। এনিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩২০ জনের মৃত্যু হলো।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে করোনা ৩৯৭ জনের পরীক্ষা হয়েছে। এরমধ্যে  করোনা শনাক্ত হয়েছে ৪৩ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০.৮৩ শতাংশ। হাসপাতালে করোনা ও করোনা উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা কমে এসেছে। ফলে করোনা ইউনিটে শয্যা সংখ্যা কমানোর পর বর্তমানে এখানে ২০টি আইসিইউসহ শয্যা সংখ্যা রয়েছে ২৪০টি, এরমধ্যে রোগী ভর্তি রয়েছে ১৫৯ জন আর গত ২৪ ঘণ্টায় ২৮ জন ভর্তি হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের