30 C
আবহাওয়া
১০:৫৮ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » করোনা আপডেট, বিশ্বে ৯ হাজারের বেশি মানুষের মৃত্যু

করোনা আপডেট, বিশ্বে ৯ হাজারের বেশি মানুষের মৃত্যু

বিশ্বে ২৪ ঘন্টায় করোনায় সাড়ে ৮ হাজার মৃত্যু

বিএনএ বিশ্ব ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। তবে আগের দিনের তুলনায়  নতুন শনাক্ত রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সারাবিশ্বে মারা গেছেন ৯ হাজার ৩০৯ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা  ৪৬ লাখ ১৯ হাজার ৭৯২ জনে পৌঁছেছে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯৮ হাজার ৫২৮ জন। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ কোটি ৩৯ লাখ ৯২ হাজার ৭১১ জনে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) এসব তথ্য জানিয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস।

ওয়েবসাইটটির তথ্যমতে,  গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৪৮৫ জন।মারা গেছেন ১ হাজার ৮৯৯ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ১৫ লাখ ৫৮ হাজার ৮৯৩ জন আক্রান্ত এবং ৬ লাখ ৭৪ হাজার ৫১৭ জন মারা গেছেন।

বিশ্বে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৮৭৯ জন। নতুন করে ১৫ হাজার ৮৭৬ জন করোনায় সংক্রমিত হয়েছেন।মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩৪ লাখ ৬৫ হাজার ১৭১ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৬৫ হাজার ৪২০ জনের।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৯৪ জন। নতুন করে ১৮ হাজার ৩৮০ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭০ লাখ ৮৪ হাজার ২৮৪ জন এবং ১ লাখ ৯০ হাজার ৩৭৬ জনের মৃত্যু হয়েছে ।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩৪ জন।নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৯০ জন। মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪১ লাখ ৫৩ হাজার ৩৫৫ জন। আর ১ লাখ ৩৮ হাজার ১১৬ জনের মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল।দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭৪৭ জন মারা গেছেন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৮৯১ জন। মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৯ লাখ ৫৮ হাজার ৮৯৯ জন এবং ৫ লাখ ৮৫ হাজার ২০৫ জনের মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ২৬৪ জন মারা গেছেন। নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ১৪৮ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৩১ লাখ ৬৩ হাজার ৪ জন এবং ৪ লাখ ৪২ হাজার ৪৬ জন মারা গেছেন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫০৫ জন। নতুন করে ভাইরাসটিতে ২৬ হাজার ৮২১ জন আক্রান্ত হয়েছেন। করোনা মহামারি শুরুর পর থেকে দেশটিতে এখন পর্যন্ত ৫২ লাখ ৩৭ হাজার ৭৯৯ জন আক্রান্ত এবং ১ লাখ ১২ হাজার ৯৩৫ জন মারা গেছেন।

এদিকে, এখন পর্যন্ত যুক্তরাজ্যে ৭১ লাখ ৩২ হাজার ৭২ জন, ফ্রান্সে ৬৮ লাখ ৭৭ হাজার ৮২৫ জন, তুরস্কে ৬৫ লাখ ৯০ হাজার ৪১৪ জন, স্পেনে ৪৯ লাখ ৩ হাজার ২১ জন, ইতালিতে ৪৫ লাখ ৯০ হাজার ৯৪১ জন এবং জার্মানিতে ৪০ লাখ ৫৮ হাজার ৯৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে, এখন পর্যন্ত যুক্তরাজ্যে ১ লাখ ৩৩ হাজার ৮৪১ জন, ফ্রান্সে এক লাখ ১৫ হাজার ৩৬২ জন, ইতালিতে এক লাখ ২৯ হাজার ৭৬৬ জন, তুরস্কে ৫৯ হাজার ১৭০ জন, স্পেনে ৮৫ হাজার ২১৮ জন এবং জার্মানিতে ৯৩ হাজার ৪০ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ  করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
সৌদি বিমানবন্দরে হামলা, নিহত ৩ ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু