24 C
আবহাওয়া
১০:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » নোয়াখালীতে ৩ ডাকাতকে ধরে সেনাবাহিনীর নিকট সোপর্দ

নোয়াখালীতে ৩ ডাকাতকে ধরে সেনাবাহিনীর নিকট সোপর্দ


নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করে সেনাবাহিনীর হাতে সোপর্দ করেছে এলাকাবাসী।শনিবার (১০ আগস্ট) দুপুর ১টার দিকে আটক ডাকাতদের ভ্রাম্যমাণ আদালতে ২মাসের কারাদন্ড দেওয়া হয়। একই দিন দুপুরের দিকে সেনাবাহিনীর ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। এর আগে, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার আন্ডারচর ইউনিয়ন থেকে তাদের আটক করে স্থানীয় এলাকাবাসী।

সেনাবাহিনীর ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার আন্ডারচর ইউনিয়নের আন্ডারচর গ্রামে ১৫-২০ জন ডাকাতদল দেশীয় অস্ত্রসহ প্রবেশ করে। বিষয়টি আঁচ করতে পেরে গ্রামবাসী তাদের ধাওয়া করে ৩ ডাকাতকে আটকে মারধর করে। পরে সুধারাম থানা ক্যাম্প কমানডার ওয়ারেন্ট অফিসার নাসিরের নেতৃত্বে ২টি টহল দল ঘটনাস্হলে পৌছায়।

এরপর সেখান থেকে রাসেল, নুরুদ্দিন ও তারেক নামের ৩ ডাকাতকে আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখাল হাসপাতালে ভর্তি করে। ওই সময় তাদের কাছে থেকে ২ টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরবর্তীতে আটক ডাকাতদের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

বিএনএ/ রনি, ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে