27.9 C
আবহাওয়া
৬:১৮ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীতে রাস্তাপার হতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

ফেনীতে রাস্তাপার হতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

ফেনীতে রাস্তাপার হতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

বিএনএ, ফেনীঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের মোহাম্মদ আলী বাজারে পিকআপ ধাক্কায় আবদুল্লাহ শাহজাহান নামে স্থানীয় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শাহজাহান সুন্দরপুর গ্রামের বাসিন্দা প্রকৌশলী (অব.) আবদুল গফুরের ছেলে। তিনি সদর উপজেলার শর্শদী ইউনিয়নের মোহাম্মদ আলী বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,মোটর সাইকেল চালিয়ে আবদুল্লাহ শাহজাহান (৫২) মহাসড়কের মোহাম্মদ আলী বাজার সংযোগস্থলে লেন পারাপারের সময় পিকআপ স্বজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন তাকে দ্রুত ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহিপাল হাইওয়ে থানার ওসি মো: আবদুস সামাদ জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ততক্ষণে পিকআপ চালক গাড়িটি নিয়ে পালিয়ে যায়।  এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ফেনী জেনারেল হাসপাতালের আরএমও ডা. আসিফ ইকবাল জানান, মৃত অবস্থায় তাকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। সম্ভবত হাসপাতালে আনার পথেই তিনি মারা যান।

বিএনএ/নিজাম, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি