27.9 C
আবহাওয়া
৭:১৫ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

মরদেহ উদ্ধার

বিএনএ,ঢাকা : রাজধানীর গেণ্ডারিয়া কাচা বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় হাজী আব্দুল মান্নান শেখ (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ আগস্ট) রাত ১১ টার দিকে গেণ্ডারিয়া কাঁচা বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় একটি ট্রাক ধাক্কা দেয়।  পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মাসুম শেখ জানান, আমার বাবা গেণ্ডারিয়া কাঁচাবাজার বড় মসজিদ সংলগ্ন এলাকায় রাস্তা পারাপারের সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয় এতে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।তিনি আরও জানান,আমাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার ডহরি নৌপাড়া গ্রামে। বাবা আমাদের সঙ্গে গেণ্ডারিয়া কাঁচাবাজার সংলগ্ন বড় মসজিদে এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় শ্যামপুর থানার পুলিশ ট্রাকটি জব্দ করেছে তবে ট্রাক চালক পালিয়ে গেছে।

বিএনএনিউজ২৪.কম/আজিজুল/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি