27.9 C
আবহাওয়া
৭:১৫ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ও সংক্রমণ বেড়েছে

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ও সংক্রমণ বেড়েছে

করোনায়

বিএনএ বিশ্ব ডেস্ক: চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যু ও সংক্রমণের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ১ হাজার ৮৪৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৬ লাখ ৯৬ হাজার ৯৭৪ জন। এছাড়া এই দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১০ লাখ ৪১ হাজার ৫৮০ জন।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত হয়েছে জাপানে। দেশটিতে মৃত্যু হয়েছে ১৬২ জনের এবং করোনা রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৭২ হাজার ৯৯৮ জন।

এ ছাড়া ব্রাজিলে মারা গেছেন ৩৫৯ জন এবং সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ২২০ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ২২৩ জন এবং মারা গেছেন ২৪২ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ২৩০ জন এবং মারা গেছেন ১১১ জন।

দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৮১৯ জন এবং মারা গেছেন ৪০ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৭৮ জন এবং মারা গেছেন ১৭৭ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৫৩০ জন এবং মারা গেছেন ১০৪ জন।

বিশ্বে বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৬ লাখ ৪৭ হাজার ৫৮২ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ১৬ লাখ ৩ হাজার ৭৪৭ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন ৪৩ হাজার ৮৩৫ জন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি