28 C
আবহাওয়া
৩:৪৩ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » এক মামলায় চিত্রনায়িকা একা’র জামিন মঞ্জুর

এক মামলায় চিত্রনায়িকা একা’র জামিন মঞ্জুর

এক মামলায় চিত্রনায়িকা একা'র জামিন মঞ্জুর

বিএনএ, ঢাকা : রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা সিমন হাসান একার জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের ভার্চুয়াল আদালত এক হাজার টাকার মুচলেকায় জামিনের আদেশ দেন।

মাদক মামলায় জামিন পেলেও মুক্তি মিলছে না একার। তাকে মুক্তি পেতে হলে গৃহকর্মী হত্যাচেষ্টা মামলায়ও জামিন পেতে হবে। গত ১ আগস্ট আদালত একার জামিন ও রিমান্ড না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।

এর আগে গত ৩১ জুলাই গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে তাকে আটক করে পুলিশ। হত্যাচেষ্টা মামলার এজাহারে উল্লেখ করা হয়, গৃহকর্মী হাজেরা বেগম মাসিক তিন হাজার টাকা বেতনে গত ৩ মাস ধরে কাজ করে আসছিলেন।

কাজ শেষে গত ৩১ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে একার কাছে পাওনা বকেয়া বেতনের দুই মাসের ৬ হাজার টাকা চান। তখন একা তাকে বলেন, তোকে দিয়ে আর কাজ করাবো না এবং হাজেরা বেগমকে গলা ধাক্কা দেন।

পাওনা টাকা না দিলে যাবে না জানালে হাজেরা বেগমকে এলোপাথারি মারপিট করে এবং রান্নাঘর থেকে বটি এনে মাথায় কোপ দেয়। হাজেরা বেগম হাত দিয়ে ঠেকাতে গেলে তার বাম হাত জখম হয়। তখন ভিকটিম চিৎকার দিলে একা তার মুখ চেপে ধরে ভয়ভীতি দেখায়।

উল্লেখ্য, পুলিশ হাজেরা বেগমকে উদ্ধার করতে গিয়ে একার বাসায় অভিযান চালায়। একার বেড রুমের বিছানার ওপর থেকে ৫ পিচ ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা, ৫৫০ মিলি মদ উদ্ধার করে। এ ঘটনায় মাদক মামলা করা হয়।

বিএনএনিউজ২৪/শহীদুল,আমিন

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু