বিএনএ, ঢাকা : গণঅধিকার পরিষদের প্রথম কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি পেয়েছেন ১৩৫ ভোট। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদ খাঁন। তার প্রাপ্ত ভোট ১০৯।
সোমবার (১০ জুলাই) রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় গণঅধিকার পরিষদের কাউন্সিল। দলীয় নেতৃত্ব বাছাইয়ের এই নির্বাচনে ৮৫ শতাংশ ভোট পড়েছে বলে জানানো হয় দলটির পক্ষ থেকে। মোট ভোটার সংখ্যা ২১৬।
ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন আরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার তোফাজ্জল হোসেন ও তৌফিক শাহরিয়ার।
আবু হানিফ জানান, কাউন্সিলে মোট ভোটার ২১৬ জন। উচ্চতর পরিষদে ভোটার ১২৬ জন। তাদের ভোটে দলটির উচ্চতর পরিষদ সদস্য হিসেবে আবু হানিফ, শাকিলউজ্জামান, হানিফ খান সজিব, শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, আব্দুজ জাহের, অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী, জসিম উদ্দিন নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সভাপতি পদে তিনজন এবং সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
বিএনএনিউজ/এইচ.এম/ হাসনাহেনা।
![]()

