বিএনএ, ঢাকা: যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মার্কিন ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইরান। তবে হামলায় কতগুলো ড্রোন ব্যবহার করা হয়েছে বা কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর আগ্রাসনের জবাবে ইসলামিক রিপাবলিক অব ইরানের সেনাবাহিনী এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যৌথভাবে শক্তিশালী হামলা চালিয়ে অঞ্চলে অবস্থিত কিছু মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে।
এদিকে আইআরজিসি পৃথক এক বিবৃতিতে দাবি করেছে, শত্রুপক্ষের উসকানিমূলক পদক্ষেপের জবাবে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে।
এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকদের মতে, ইরানের এই বক্তব্য ভবিষ্যতে আরও সামরিক সংঘাতের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে ।
বিএনএ/ওজি
![]()

