27 C
আবহাওয়া
৩:২৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীতে ৮ রোহিঙ্গা গ্রেপ্তার

ফেনীতে ৮ রোহিঙ্গা গ্রেপ্তার

রাজধানীতে মলমপার্টি-ছিনতাইকারী চক্রের ২৬ জন গ্রেপ্তার

বিএনএ, ফেনী : ৮ রোহিঙ্গাকে ফেনী শহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুন) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মহিপাল এলাকার একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ৮ জন হলেন- কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকার আবদুল মান্নান (২০), একই এলাকার আবদুস শুক্কুর (১৮), মো. জামাল হোসেন (২২), সফি আলম (২৫), মোহাম্মদ ইলিয়াছ (৩০), এনামুল হক (১৯). বালুখালী এলাকার নবী হোসেন (১৪) ও নূর হোসেন (১৮)।

ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৮ রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার ও মামলা দায়ের শেষে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, তারা ৩-৪ দিন আগে কক্সবাজারের উখিয়া এলাকা থেকে ফেনীতে আসেন। সেখানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে শহরের মহিপাল এলাকার একটি হোটেলে ছিলেন। সেখান থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে ১৯৪৬ সালের বিদেশি নাগরিক আইনের ১৪ ধারায় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে মামলা দায়ের ও বিকেলে আদালতের মাধ্যমে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩