24 C
আবহাওয়া
৫:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বিয়ে নয়, নিখিলের সঙ্গে সহবাস করেছি: নুসরাত

বিয়ে নয়, নিখিলের সঙ্গে সহবাস করেছি: নুসরাত

নুসরাত

বিনোদন ডেস্ক: কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রে ওপার বাংলার অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে লিভ ইন সম্পর্ক এমনকি মা হচ্ছেন নুসরাত। এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে চারিদিকে। অবশেষে এসব বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী।

দুই বছর আগে ২০১৯ সালের জুনে তুরস্কে বেশ ঘটা করেই নিখিল জৈনকে বিয়ে করেন নুসরাত। এরপর তাদের দুজনের বিচ্ছেদের ঘটনা সামনে আসে। সেসব প্রসঙ্গ টেনে ভারতীয় গণমাধ্যমে কথা বলেছেন নুসরাত।

তিনি জানান, তুরস্কের বিবাহ আইন অনুসারে এই অনুষ্ঠান অবৈধ। উপরন্তু হিন্দু-মুসলিম বিবাহের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে করা উচিত। যা এ ক্ষেত্রে মানা হয়নি। ফলে এটা বিয়েই নয়।

নুসরাত বলেন, নিখিলের সঙ্গে আমি সহবাস করেছি, বিয়ে নয়। ফলে বিবাহ-বিচ্ছেদের প্রশ্নই ওঠে না।

এদিকে, রবিবার রাতে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কারও কোনও উদ্ধৃতি ব্যবহার না করে স্পষ্ট জানিয়েছেন, যে যা খুশি বলে বলুক, আমি চুপ থাকায় মাস্টার!

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে