26 C
আবহাওয়া
১:৩১ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে আগের অবস্থানে ফিরিয়ে নিতে চাই: তামিম ইকবাল

চট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে আগের অবস্থানে ফিরিয়ে নিতে চাই: তামিম ইকবাল

চট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে আগের অবস্থানে ফিরিয়ে নিতে চাই: তামিম ইকবাল

বিএনএ, চট্টগ্রাম:চট্টগ্রামের ক্রীড়া উন্নয়নে বিএনপি নেতাদের কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

শনিবার (১০ মে) বিকেল ৫ টার দিকে পোলগ্রাউন্ডে আয়োজিত বিএনপির তারুণ্যের সমাবেশে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই, আমি একজন স্পোর্টসম্যান। আমরা চট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে আগের অবস্থানে ফিরিয়ে নিতে চাই।

আপনারা যদি মনে করেন কারো জন্য আমি খেলতে পারিনি। তাহলে এটা কোনো ক্রীড়াবিদের কথা হবে না। ক্রীড়াবিদের কথা হবে, হয়তো আমার কোনো ভুল ছিল, তাই জাতীয় দলে যেতে পারিনি।
তিনি আরও বলেন, আজ থেকে ১০/১৫ বছর আগে দেশের বিভিন্ন ক্রীড়াঙ্গনে চট্টগ্রাম থেকে অনেকে ক্রীড়াবিদ প্রতিনিধিত্ব করতেন। আমার সঙ্গে চট্টগ্রামের খেলাধুলা নিয়ে হেলাল ভাই (মীর হেলাল), ইসরাফিল ভাই (ইসরাফিল খসরু) এবং হুম্মাম ভাইয়ের (হুম্মাম কাদের চৌধুরী) কথা হয়। আমরা কিভাবে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে আগের মত নিয়ে আসতে পারি। আমি নিশ্চিত, উনারা যখন সুযোগ পাবেন চট্টগ্রামের ক্রীড়ার উন্নয়নে কাজ করবেন।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ দলের নেতকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু