31 C
আবহাওয়া
৩:১৩ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » চুলায় ভাত রেখে মা গোসলে, আগুনে ২ শিশুর মৃত্যু

চুলায় ভাত রেখে মা গোসলে, আগুনে ২ শিশুর মৃত্যু

চুলায় ভাত রেখে মা গোসলে, আগুনে ২ শিশুর মৃত্যু

বিএনএ, নোয়াখালী : নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক মা চুলায় ভাত বসিয়ে গোসলে যান৷ পরে চুলার আগুন ঘরে লেগে ঘুমন্ত দুই সন্তানের মৃত্যু হয়েছে৷ মঙ্গলবার (১০ মে) দুপুরে উপজেলার বীজবাগ ইউনিয়নের বীর নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো বেপারি বাড়ির সাত বছর বয়সী ছেলে আবদুল্লাহ আল নোমান ও তিন বছরের মেয়ে লামিয়া সুলতানা মাহী৷ তাদের পিতার নাম ইকবাল হোসেন।

সেনবাগ থানার এসআই আবদুল আউয়াল বলেন, নোমান ও মাহীকে তাদের মা গোলাপি বেগম ঘরে ঘুম পাড়িয়ে রেখে পাশে রান্নাঘরে যান৷ রান্নাবান্নার এক পর্যয়ে তিনি চুলায় ভাত রান্না বসিয়ে পুকুর ঘাটে গোসল করতে যান৷ কিছুক্ষণ পর পুকুর ঘাট থেকে ঘরে আগুন জ্বলতে দেখে চিৎকার করতে শুরু করেন৷

এ সময় আশেপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু ততক্ষণে নোমান ও মাহীসহ পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়৷

খবর পেয়ে দুই মরদেহ উদ্ধার করে পুলিশ৷

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী