23 C
আবহাওয়া
৫:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » সাংবাদিক সোহেল-পাভেলের পিতার মৃত্যু

সাংবাদিক সোহেল-পাভেলের পিতার মৃত্যু

সাংবাদিক সোহেল-পাভেলের পিতার মৃত্যু

বিএনএ, ফেনী : ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও দেশ রূপান্তর পত্রিকার সিনিয়র রিপোর্টার পাভেল হায়দার চৌধুরীর বাবা এহতেশাম হায়দার চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার (১০ মে) সকালে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজ বাড়িতে সকাল সাড়ে ১০টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

পাভেল হায়দার চৌধুরী বাবার মৃত্যুর খবর জানিয়ে বলেন, ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার দৌলতপুর গ্রামের নিজ বাড়িতে আমার বাবা ইন্তেকাল করেন। তিনি ঢাকাতেই আমাদের সঙ্গে বসবাস করতেন। কিন্তু ঈদের সময় তিনি বাড়িতে গিয়ে আর ঢাকায় ফিরে আসেননি। মঙ্গলবার বাদ আসর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে। জানাজায় স্বজনরা ছাড়াও এলাকার জনপ্রতিনিধি, সাংবাদিক ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।

এদিকে মিলন চৌধুরীর মৃত্যুতে ফেনী সাংবাদিক ফোরাম-ঢাকা, ফেনী রির্পোটাস ইউনিটি, ফেনী সাংবাদিক ইউনিয়ন,ফেনী মফস্বল সাংবাদিক ফোরাম শোক প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনা করেছেন।

বিএনএনিউজ/ এবিএম নিজাম উদ্দিন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!