28 C
আবহাওয়া
১:২৩ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ছুটি কাটিয়ে মাঠে ফিরছেন সাকিব

ছুটি কাটিয়ে মাঠে ফিরছেন সাকিব

আইসিসির সর্বকালের সেরা অলরাউন্ডারের তালিকায় তিন নম্বরে সাকিব

বিএনএ স্পোর্টস ডেস্ক: গত রোববার (৮ মে) মুমিনুলদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এসেছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। সাদা পোশাকের সিরিজকে সামনে রেখে ঈদের ছুটি কাটিয়ে শুরু হয়েছে টাইগারদের শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি। প্রথম টেস্ট খেলতে ৮ মে চট্টগ্রাম পৌঁছেছে মুমিনুলরা। তবে স্কোয়াডে থাকা সবাই দলের সঙ্গে যোগ দিলেও এখনও ছুটিতে আছেন সাকিব আল হাসান।

দলের সবার ছুটি শেষ হলেও সাকিব নিয়েছেন বাড়তি দুই দিনের ছুটি। পরিবারের সঙ্গে বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন তিনি। এ কারণেই মূলত ছুটি নিয়েছেন তিনি। ফিরবেন আজ রাতে। আর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ১১ মে।

কয়েক বছর ধরে টেস্ট সিরিজ আসলেই আলোচনায় থাকেন সাকিব। এবার শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজটা খেলবেন বাঁহাতি অলরাউন্ডার। দুই ম্যাচের সিরিজের জন্য গতকাল চট্টগ্রামে অনুশীলন শুরু করেছে টাইগাররা। তবে সেই অনুশীলনে ছিলেন না সাকিব। ঢাকা প্রিমিয়ার লিগ শেষে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি।

প্রথম টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াড

মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসরাম, নাঈম হাসান, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহীদুল ইসলাম ও শরিফুল ইসলাম।

বিএনএ নিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী