23 C
আবহাওয়া
৪:৫২ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করবেন না : হানিফ

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করবেন না : হানিফ

মাহবুব উল আলম হানিফ

বিএনএ, ঢাকা : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন,বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করবেননা । খালেদা জিয়ার সুস্থতাই এখন সবচেয়ে জরুরি। অথচ বিএনপির কাছে তাঁর সুস্থতার চেয়ে অসুস্থতা নিয়ে রাজনীতি করা মুখ্য হয়ে দাঁড়িয়েছে। তাঁর অসুস্থতা নিয়ে রাজনীতি করে তারা রাজনীতির পরিবেশ নষ্ট করতে চায়।
সোমবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দু:স্থদের মাঝে খাদ্য এবং ঈদ উপহার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, যেখানে আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার জামিন হয় নাই, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার দরজা খুলে দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করে বাসায় রাখার ও চিকিৎসা দেয়ার ব্যবস্থা করেছেন। এর চেয়ে বড় মানবতা আর কি হতে পারে?
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, এতদিন আমরা শুনেছিলাম যে, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ পাঠানো জরুরি। এখন মির্জা ফখরুল বললেন, রাজনীতি থেকে দূরে রাখতে সরকার তাকে বিদেশ পাঠাচ্ছে না। তার মানে উন্নত চিকিৎসা নয়, রাজনীতি করার জন্য বিদেশ পাঠানোর দাবি, যেটা মির্জা ফখরুলের বক্তব্যে প্রমাণিত।
‘আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে’ মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের জবাবে হানিফ বলেন, প্রতিহিংসার রাজনীতি আওয়ামী লীগ করে না, এটা করেছেন আপনারা। ক্ষমতায় থাকাকালে একুশে আগস্টে গ্রেনেড হামলা করে শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছেন। আরো কত জঘন্য ঘটনা আপনারা ঘটিয়েছেন সেটা পেছন ফিরে তাকিয়ে দেখুন। আপনারা যে জঘন্য কাজ করেছেন তার দায়ভার অবশ্যই নিতে হবে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি এবং সংসদ সদস্য মোহাম্মদ হাবিব আহসান বক্তব্য রাখেন।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা