21 C
আবহাওয়া
৩:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশ থেকে আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞা

বাংলাদেশ থেকে আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞা

আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞা

বিএনএ , ইউএই : করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশসহ চার দেশের ফ্লাইট স্থগিত করেছে আমিরাত সরকার। সংযুক্ত আরব আমিরাতের নাগরিক, কূটনৈতিক মিশন, সরকারি প্রতিনিধি, গোল্ডেন ভিসাধারী এবং ব্যবসায়ী ছাড়া সবার প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটি। বুধবার (১২ মে) থেকে এ নির্দেশনা কার্যকর হবে। বাংলাদেশ ছাড়াও বাকি তিন দেশ হলো শ্রীলঙ্কা, নেপাল ও পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাত ভ্রমণকারী ট্রানজিট ফ্লাইটগুলিও স্থগিত করা হয়েছে।

আমিরাতের জাতীয় জরুরি অবস্থা সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনসিইএমএ) সোমবার (১০ মে) আমিরাতের জাতীয় দৈনিক খালিজ টাইমসের বরাত দিয়ে এ তথ্য জানায়।

তবে কার্গো ফ্লাইটগুলি চালু থাকবে বলে উল্লেখ করা হয়। যারা আমিরাতে আসতে পারবেন সেসব যাত্রীদের ৭২ ঘণ্টার পরিবর্তে ৪৮ ঘণ্টা আগের আরটিপিসিআর পরীক্ষায় নেগেটিভ সনদ দেখাতে হবে।

সংযুক্ত আরব আমিরাত আসার পরে তাদের অবশ্যই একটি পিসিআর পরীক্ষা করতে হবে। এছাড়াও প্রবেশের চার ও আটদিন পর পিসিআর পরীক্ষার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে ১০ দিন কোয়ারান্টিনে থাকতে হবে।
অন্যদিকে ভারত-সংযুক্ত আরব আমিরাতের ভ্রমণ স্থগিতাদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবারো বাড়ানো হয়েছে।
বিএনএ/ মুহাম্মদ সাইফুদ্দিন (খালেদ), ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু