22 C
আবহাওয়া
১:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » শাহজালালে ডাস্টবিনে মিলল কোটি টাকার স্বর্ণের বার

শাহজালালে ডাস্টবিনে মিলল কোটি টাকার স্বর্ণের বার

স্বর্ণের বার- ফাইল ছবি

বিএনএ, ঢাকা : হযরত শাহজালালে আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সোমবার (১০ এপ্রিল) একটি ডাস্টবিনের ভেতর থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

তিনি জানান, আজ দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৫ নম্বর লাগেজ বেল্ট এলাকার পাশে একটি ডাস্টবিনের ভেতর থেকে কালো স্কচটেপে মোড়ানো দুটি দণ্ড সদৃশ্য সন্দেহজনক বস্তু পাওয়া যায়। এরপর সকল সংস্থার উপস্থিতিতে মোড়ানো দুটি বস্তুর ভেতর থেকে লুকানো অবস্থায় ১০টি স্বর্ণের বার (১১৬ গ্রাম করে প্রতিটি বার) পাওয়া যায়। যার ওজন ১ কেজি ১৬০ গ্রাম এবং বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা।

জিয়াউল হক আরও জানান, উদ্ধার সোনার বারের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কাস্টমসের গুদামে জমা প্রদান করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু