26 C
আবহাওয়া
৭:৩১ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » নারীরা স্মার্ট অর্থনীতির চালিকা শক্তি হবে: স্পিকার

নারীরা স্মার্ট অর্থনীতির চালিকা শক্তি হবে: স্পিকার

নারীরা স্মার্ট অর্থনীতির চালিকা শক্তি হবে: স্পিকার

বিএনএ: নারীরা সহজাতভাবে উদ্যোক্তা। তথ্য-প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নারীদের আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে হবে। নারীরা স্মার্ট বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি হবেন। কথা বলেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের এলডি হলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আয়োজিত আইডিয়া প্রকল্পের আওতায় স্মার্ট নারী উদ্যোক্তা অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্পিকার নারীদের অগ্রাধিকার দিয়ে ‘স্মার্ট নারী উদ্যোক্তা’ তৈরীর জন্য প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বলেন, আইসিটি’কে সর্বাত্মকভাবে কাজে লাগিয়ে ব্যবসার প্রসার ঘটাতে স্মার্ট নারীদের কাজ করতে হবে।

শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারী উন্নয়নের গণজোয়ার চলছে। অর্থনৈতিক কর্মকান্ডে নারীর অংশগ্রহণ নিশ্চিতকরণ, আইসিটি মন্ত্রণালয়ের মাধ্যমে নারীবান্ধব প্রকল্প বাস্তবায়ন, ফ্রী- ল্যান্সিং, ই-কমার্স ও অন-লাইন বিজনেসের সুযোগ বৃদ্ধি পেয়েছে। ফলে সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণ দৃশ্যমান হয়েছে।

৪১ জন স্মার্ট নারী উদ্যোক্তাকে ৫০ হাজার টাকার চেক প্রদান করেন ড. শিরীন শারমিন চৌধুরী। এসময় তিনি সম্ভাবনাময় উদ্যোক্তাদের অভিনন্দন জানান। উল্লেখ্য, আইডিয়া প্রকল্পের আওতায় ২ হাজার স্মার্ট নারী উদ্যোক্তাকে অনুদান প্রদান করা হচ্ছে। ইতোমধ্যে ১২৭০ জনকে অনুদানের অর্থ প্রদান করা হয়েছে।

বিএনএ নিউজ/হাফিজুর রহমান, হাসনা

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু