24 C
আবহাওয়া
৯:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » গাইবান্ধায় ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধায় ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছুরিকাঘাতে অজ্ঞাত যুবকের মৃত্যু

বিএনএ, গাইবান্ধা : গাইবান্ধায় এক আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে হাসান আলী (৫৪) নামে এক জুতা ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়ণপুর গ্রামের গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মাসুদ রানার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় আওয়ামী লীগ নেতা মাসুদ রানাকে আটক করা হয়েছে।

নিহত হাসান আলী গাইবান্ধা শহরের থানা পাড়া এলাকার মৃত হযরত আলীর ছেলে। তিনি একজন জুতা ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, মাসুদ রানা আওয়ামী লীগ নেতা হলেও তিনি একজন পেশাদার দাদন ব্যবসায়ী। আর্থিক লেনদেনের জের ধরে হাসান আলীকে বল্লমঝাড় ইউনিয়নের নিজ বাড়িতে সপ্তাহ খানেক আটক করে রাখে মাসুদ রানা। আজ সকালে লজ্জায়-অপমানে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন হাসান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, এ ঘটনায় আওয়ামী লীগ নেতা মাসুদ রানাকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে