26 C
আবহাওয়া
৫:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » লোহাগাড়ায় ২৪ জনকে জরিমানা

লোহাগাড়ায় ২৪ জনকে জরিমানা


বিএনএ, লোহাগাড়া : করোনার দ্বিতীয় ধাপে লক ডাউনের ৬ষ্ট দিনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। স্বাস্হ্যবিধি না মেনে চলা ফেরা করার সময় মুখে মাস্ক না থাকায় ২৪ ব্যক্তির কাছ থেকে ৭৮৪০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১০ এপ্রিল) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত লোহাগাড়া উপজেলার বটতলী স্টেশনের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খোরশেদ আলম চৌধুরী।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম চৌধুরী বলেন, স্বাস্থ্যবিধি না মানায় উপজেলার বটতলি মোটর স্টেশনের বিভিন্ন এলাকায় সংক্রমণ রোগ নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ২৪ ধারামতে ২৪ জনের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ হাজার ৮`শ ৪০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানকালে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার এসআই মুহাম্মদ দেলোয়ার হোসেন ও উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী ।

বিএনএনিউজ/ রায়হান সিকদার/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের